Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য যানজটে রোগী ও পরীক্ষার্থীরা নাস্তানাবুদ

যানজটে রোগী ও পরীক্ষার্থীরা নাস্তানাবুদ

যানজটে রোগী ও পরীক্ষার্থীরা নাস্তানাবুদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী আসবেন বলে রোগী এবং পরীক্ষার্থীদের পর্যন্ত রাস্তা আটকে নাস্তানাবুদ করে ছাড়লো পুলিশ প্রশাসন। প্রশাসনিক চরম অব্যবস্থাপনার কারণে এই অভিযোগ উঠে আসে বিশালগড় অফিস টিলা এলাকা থেকে। রোগী মরে যাক, ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে না পারুক, তাতে কিছু আসে যায় না পুলিশ প্রশাসনের জন্য। এমনটাই জানান দিয়েছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা আটকে ছিল শত শত গাড়ি। এর মধ্যে ছিল একজন রোগী এবং তার পরিবার।

তারা বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোগীর বাবা জানান, পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ তাদের জানিয়ে দিয়েছে যেহেতু হাসপাতাল থেকে রেফার লেখা হয়নি তাই তারা রোগীকে যেতে দিতে পারবে না। অপরদিকে রাম ঠাকুর কলেজের এক ছাত্র জানান, দুপুর ২ টা থেকে পরীক্ষা। ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা বাজে। অথচ তাদের যেতে দিচ্ছে না পুলিশ। কলেজের পোশাকে থাকলেও তাদের বলছে যেতে পারবে না। নিরুপায় হয়ে ছাত্ররা ফোন করে কলেজের অধ্যক্ষার কাছে। কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন, কি করতে পারেন সেটা দেখবেন। কিন্তু প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম সহযোগিতা না পেয়ে নিরুপায় হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইল ছাত্রছাত্রীরা। এমনকি সেখানে উপস্থিত থাকার পরে আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি। তারা শুধুমাত্র পথচারীদের জানান প্রধানমন্ত্রী আসছেন, এখন যেতে পারবেন না। কিছুক্ষণ পর যেতে দেওয়া হবে। আর সেই অপেক্ষায় থাকতে হবে সাধারণ পথচারীদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha