Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিক্ষোভ দেখিয়ে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করল কংগ্রেস

বিক্ষোভ দেখিয়ে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করল কংগ্রেস

বিক্ষোভ দেখিয়ে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : ধর্মনগরে শান্তির পরিবেশ বজায় রাখতে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করল উত্তর জেলা কংগ্রেস। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে উত্তর জেলা কংগ্রেস কমিটির সভাপতি দিগবিজয় চক্রবর্তীকে রাস্তায় আটক করে রাখে শাসক দলের ২০ থেকে ২৫ জন কর্মী। অভিযোগ সেই সময় কংগ্রেসের কর্মসূচিতে যোগদান না করার জন্য তাকে হুমকি দেওয়া হয়।

এমনকি যুবরাজনগর থেকে ধর্মনগরে এসে রাজনীতি করলে তাকে মারধর করার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির সভাপতির নেতৃত্বে কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ধর্মনগরে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে বিএমএস এবং বিজেপি-র মধ্যে মারামারির ঘটনা বারেবারে সামনে আসছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। ধর্মনগরে বিরোধী দল গুলি রাজনীতি করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। শনিবার ধর্মনগর থেকে তিনি বাড়িতে যাওয়ার সময় রাস্তা আটক করে হুমকি দেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha