Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট :  বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অমৃত সাধন জমাতিয়া, বয়স ২৭ বছর। ঘটনা বৃহস্পতিবার রাতে অমরপুরের বীরগঞ্জ থানাধীন দেববাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় নিজ বাড়িতে বিদ্যুৎ পরিবাহী লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় অমৃত সাধন জমাতিয়া।

সাথে সাথে পরিবারের লোকজন তাকে  অমরপুর মহকুমা হাসপাতাল নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে অমরপুর মহকুমা হাসপাতালে ছুটে যান বিজেপি গোমতী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার সহ অমরপুর থানার পুলিশ। বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha