Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য বাজির বিরুদ্ধে অভিযান প্রসাশনের

বাজির বিরুদ্ধে অভিযান প্রসাশনের

বাজির বিরুদ্ধে অভিযান প্রসাশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাসের নেতৃত্বে প্রশাসনের একটি দল অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয়।অভিযান চলাকালীন তেলিয়ামুড়া বাজার সংলগ্ন শান্তিনগরে জনৈক ব্যবসায়ী প্রবীর সাহার বাড়িতে হানা দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন দোকানেও অভিযান চালানো হয়।

 অভিযানে অতিরিক্ত মহকুমা শাসকের পাশাপাশি ডি.সি.এম হরিপদ সরকার, ডি.সি.এম অঞ্জন কুমার দাস, ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন। অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস জানান, প্রবীর সাহার বাড়ি থেকে উদ্ধার করা শব্দবাজি বাজেয়াপ্ত করে নোটিশ প্রদান করা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এভাবে একটি বাড়ির ভেতরে এত বিপুল পরিমাণ শব্দবাজি মজুত রাখা একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। বাজার এলাকা ও জনবহুল স্থানে অবৈধ ব্যবসা রুখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha