Friday, October 16, 2026
বাড়ি রাজ্য ১৪৫ ভোটার যোগ দিল কংগ্রেসে

১৪৫ ভোটার যোগ দিল কংগ্রেসে

১৪৫ ভোটার যোগ দিল কংগ্রেসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার কমলপুর ৪৬ নং সুরমা কেন্দ্রের মঙ্গলসিং পাড়াতে ১৪৫ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। যোগদান কারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই সি সি 'র দায়িত্বপ্রাপ্ত ক্রিস্টফার তিলক। ধলাই জেলা সভাপতি নিধু মারাক ও প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।

 প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সিপিআইএম, বিজেপি এবং তিপরা মথা ছেড়ে মোট ৩১ পরিবারের ১৪৫ জন ভোটার কংগ্রেসে যোগদান করেছে। তাদের বিশ্বাস কংগ্রেস একমাত্র দল যারা মানুষের স্বার্থে মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য দেশ পরিচালনা করবে। ২০১৪ সালে এবং ২০১৮ সালে দেশের মানুষ মিথ্যা প্রলোভনে যে প্রভাবিত হয়েছিল সেটা বুঝতে পারছে। মানুষ আরো বুঝতে পারছে এই বিজেপি সরকার জনস্বার্থ বিরোধী। তাই বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha