Friday, October 16, 2026
বাড়ি রাজ্য ঐতিহাসিক ভুল করেছে রাজ্যের ফরেস্ট অফিসাররা : বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

ঐতিহাসিক ভুল করেছে রাজ্যের ফরেস্ট অফিসাররা : বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

ঐতিহাসিক ভুল করেছে রাজ্যের ফরেস্ট অফিসাররা : বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। মন্ত্রী সান্তনা চাকমা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ দিয়ে কারিগররা বিভিন্ন সামগ্রী তৈরি করছে। যেগুলি মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এর মাধ্যমে বেকাররা স্বাবলম্বী হতে পারেন।

 অর্থনৈতিক ক্ষেত্রেও বাস একটা বিশাল বড় ভূমিকা পালন করছে রাজ্যে। তাই সরকার ব্যাম্বু সেক্টর বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। ভারতবর্ষে বাঁশের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা করার সুযোগ রয়েছে। আর ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম বাঁশ চাষ হয় ত্রিপুরা রাজ্যে। বিভিন্ন প্রজাতির বাঁশ উৎপন্ন হয় রাজ্যে। মন্ত্রী আরো বলেন ত্রিপুরার বনদপ্তর একসময় প্রচুর পরিমাণে বাঁশ কেটে শাল সেগুন গাছ লাগিয়েছে। ৫০-৬০ বছর পর ত্রিপুরার মহান ফরেস্ট অফিসাররা বুঝতে পারছেন কত বড় ঐতিহাসিক ভুল তারা করেছেন। এমনটাই দাবি করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানের পর ব্যাম্বু সেক্টরে কারুকার্যের মাধ্যমে আকর্ষণীয়তার ছাপ রাখার কারণে শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। আগামী দিন তারা যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপস্থিত মন্ত্রীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha