স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বক্সনগরের পুটিয়া সীমান্তে বি এস এফ -এর গুলিতে আহত এক পাচারকারী। আহত পাচারকারীর নাম কবির হোসেন। আহত অবস্থায় পাচারকারীকে উদ্ধার করে আনা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।
সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবিপি হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে আহত হয়েছে এক যুবক। তাকে বক্সনগর থেকে রেফার করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। আহত যুবকের পেটে দুটি গুলি রয়েছে। তাকে এজিএমসি হাসপাতালের সার্জারি বিভাগের রেফার করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান