Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য যুবকের মৃতদেহ উদ্ধার

যুবকের মৃতদেহ উদ্ধার

যুবকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকায় রবিবার রাতে রতন দেবনাথ নামে এক যুবক আত্মহত্যা পথ বেছে নেয়। ঘটনা মৃত যুবকের বাড়ি থেকে অনেকটা দূরে। জানা যায়, রতন পেশায় একজন টমটম চালক।

রবিবার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হয় বলে প্রতিবেশীরা জানান। পরবর্তী সময় আত্মহত্যার পথ বেছে নেয় রতন। বিষয়টি পরবর্তী সময় নজরে আসে এলাকাবাসীর। এলাকাবাসীর খবর দেন তেলিয়ামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনার স্থলে করছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha