Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য গ্রেফতার ২ নেশা কারবারী

গ্রেফতার ২ নেশা কারবারী

গ্রেফতার ২ নেশা কারবারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইক ও গাড়ি সহ দুই নেশা কারবারিকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ঘটনা রবিবার বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায়। গ্রেফতার ২ নেশা কারবারির নাম মিজানুর রহমান এবং কেশব চন্দ্র দাস। তাদের বাড়ি মধ্য বক্সনগর এলাকায়।

 পুলিশ তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে খবর একটি অটো গাড়ি করে এই নেশা সামগ্রী বক্সনগর নিয়ে যাওয়া হচ্ছিল। লস্কর চৌমুহনি এলাকা থেকে অটোটিকে আটক তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা বিশালগড় থানার হেপাজতে রয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ঘটনার সাথে জড়িত আরো অনেকে গ্রেফতার হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha