Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য যুবককে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ

যুবককে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ

যুবককে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : ১৭ বছরের এক যুবককে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরনে জানা যায় রবিবার শান্তির বাজার মহকুমার বেতাগা নাথ পাড়ার বাসিন্দা সুব্রত দেবনাথের ১৭ বছরের ছেলে রানা দেবনাথ লাউগাং এলাকায় অনুকূল ঠাকুরের উৎসবে যাবার পর তিন বন্ধুমিলে বারুনিঘাট এলাকায় ব্রীজে ফটো তুলে।

 তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যুবক ব্রীজের উপর দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে যায় বলে অভিযোগ।  দ্রুতগতিতে বাইক চালানোর দৃশ্য দেখে দুর্ঘটনা গ্রস্থ হবার ভয়ে রানা দেবনাথ বাইক আস্তে চালাতে বললে যুবকরা ক্ষুব্ধ হয় রানা দেবানথ ও তার বন্ধুদের মারধোর শুরু করে বলে অভিযোগ।

 রানা দেবনাথের পিতা জানান মারামারির সময়ে রানার দুইবন্ধু কোনোপ্রকার নিজেদের প্রান বাঁচালেও রানা দেবনাথ গুরতর আহত হয়। রানার একটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে দেয় বলে অভিযোগ।  সোমবার এই বিষয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পরিবাররে পক্ষ থেকে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha