Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য নিগমের অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই -র

নিগমের অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই -র

নিগমের অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : শহরে ট্রাফিক জ্যাম এবং বায়ু দূষণ সৃষ্টি করছে আগরতলা পুর নিগমের গাড়ি। অভিযোগ তুলে আগরতলা পুর নিগমের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল এস.ইউ.সি.আই। সংগঠনের রাজ্য সম্পাদক মৃদুল কান্তি সরকার জানান, দীর্ঘদিন ধরে চলমান কিছু সমস্যা আগরতলা পুর নিগম এলাকার নাগরিকদের স্বাভাবিক জীবন প্রবাহকে দুর্বিসহ করে তুলেছে। বর্ষাকালে শহরের নতুন ড্রেইন নির্মান করতে গিয়ে শহরবাসীকে জন দুর্ভোগে ঠেলে দিয়েছে।

শহরে সারাদিন যানজট সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে আবর্জনা বহনকারী গাড়িগুলি যানজট সৃষ্টি করে, দুর্গন্ধ ছড়ায়, আবর্জনা সরানোর পর জায়গাগুলিতে দুর্গন্ধ থাকে। সেইসব জায়গায় ব্লিচিং পাউডারও ছড়ানো হচ্ছে না। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বর্ধিত এলাকা রাস্তায় ডাস্টবিন নেই। পুর নিগম এলাকায় মশার উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। মশা নিধনে ড্রেইন পরিস্কার করা, ডিডিটি ছড়ানো, ধোঁয়া ছড়ানো হয় না। বর্ধিত পুর এলাকার বহু জায়গায় ভাঙ্গাচোরা রাস্তাগুলি মেরামত ও নতুন ড্রেইন নির্মান করা হচ্ছে না।

সামান্য বৃষ্টিতেই এলাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বহু এলাকায় স্ট্রিট লাইট নেই। মূল শহরে পানীয় জলের সংকট এবং বর্ধিত এলাকায় পরিশোধিত জল সরবরাহ করা হয় না। পুর এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার নেই। ফলে পুর এলাকায় নাগরিকরা স্বাস্থ্য পরিষেবা পায় না। তাই বিষয়গুলি মেয়রের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha