Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। আগরতলার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি উমেশ দেববর্মা ও ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সভাপতি ডাক্তার সুশান্ত সেন। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ইসিজি করানো হয়।

এছাড়াও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এইদিনের শিবির থেকে ৯০ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা ইউনিটের সম্পাদক নারায়ন পোদ্দার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের স্বাস্থ্য শিবিরের বিষয়ে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha