Saturday, August 15, 2026
বাড়ি খেলা ২০২৯ পর্যন্ত অ্যাস্টন ভিলায় মার্তিনেস

২০২৯ পর্যন্ত অ্যাস্টন ভিলায় মার্তিনেস

২০২৯ পর্যন্ত অ্যাস্টন ভিলায় মার্তিনেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ আগস্ট: ৩১ বছর বয়সী মার্তিনেসের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্তিনেস। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্তিনেস। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্তিনেস। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha