Wednesday, October 14, 2026
বাড়ি খেলা সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস

সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস

সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ আগস্ট: ছেলেদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জর্জিয়ার গিভি মাচারাসভিলিকে হারিয়ে সোনা জিতে নেন তাজুদিনোভ। গত বছর বেলগ্রেডের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ২১ বছর বয়সী এই কুস্তিগীর। এবার বাজিমাত করলেন অলিম্পিকসে।এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আজারবাইজানের মাগোমেদখান মাগোমেদোভ ও ইরানের আমিরআলি আজারপিরা।চলতি আসরে এটি বাহরাইনের দ্বিতীয় সোনার পদক। এর আগে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন উইনফ্রেদ ইয়াভি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha