Thursday, August 20, 2026
বাড়ি খেলা ফ্রান্সের অনায়াস জয়ে এমবাপের ১ গোল, ২ অ্যাসিস্ট

ফ্রান্সের অনায়াস জয়ে এমবাপের ১ গোল, ২ অ্যাসিস্ট

ফ্রান্সের অনায়াস জয়ে এমবাপের ১ গোল, ২ অ্যাসিস্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ জুন: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতিপর্বে বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুবারের বিশ্বকাপ জয়ীরা।প্রথমার্ধে রন্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইয়োনাথাঁ ক্লস ও এমবাপে। দুই সতীর্থের গোলেই এমবাপে অবদান রাখেন।ঘরের মাঠে প্রথমার্ধের শেষ দিকে এমবাপের ক্রসে হেডে গোল করেন পিএসজির ফরোয়ার্ড কোলো মুয়ানি। ৭০তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের ছোট করে নেওয়া কর্নারের পর এমবাপে পাস দেন ক্লসকে। বক্সের বাইরে থেকে এই ডিফেন্ডারের জোরাল শট ক্রসবারের নিচে লেগে জালে জড়ায়।

আর ৮৫তম মিনিটে বারকোলার পাসে বক্সে পেনাল্টি স্পটের কাছ থেকে স্লাইডে স্কোরলাইন ৩-০ করেন এমবাপে।ফ্রান্সের হয়ে ৭৮ ম্যাচে ২৫ বছর বয়সী এমবাপের গোল হলো ৪৭টি, দেশের রেকর্ড গোলস্কোরার অলিভিয়ে জিরুর চেয়ে যা ১০টি কম।ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৭তম স্থানে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে দুই নম্বর দল ফ্রান্স ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ২১টি, যার ৭টি ছিল লক্ষ্যে। সফরকারীদের ৩ শটের একটি লক্ষ্যে ছিল।জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী রোববার কানাডার মুখোমুখি হবে ফ্রান্স।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha