Sunday, August 16, 2026
বাড়ি খেলা ‘এমনকি ঘুমের মধ্যেও মনোযোগী থাকতে হবে,’ ১০ পয়েন্ট এগিয়ে গিয়ে বললেন ইন্টার কোচ

‘এমনকি ঘুমের মধ্যেও মনোযোগী থাকতে হবে,’ ১০ পয়েন্ট এগিয়ে গিয়ে বললেন ইন্টার কোচ

‘এমনকি ঘুমের মধ্যেও মনোযোগী থাকতে হবে,’ ১০ পয়েন্ট এগিয়ে গিয়ে বললেন ইন্টার কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৭ ফেব্রুয়ারি: ঘরের মাঠে শুক্রবার সেরি আর তলানির দল সালেরনিতানাকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। মার্তিনেস, থুরাম, ডেনজেল ডামফ্রিস ও মার্কো আর্নাতোভিচ করেছেন একটি করে গোল। এই জয়ে ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে ইন্টার। সবশেষ তিন ম্যাচে কেবল ১ পয়েন্ট পাওয়া ইউভেন্তুস পিছিয়ে পড়েছে অনেকটা। ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে প্রতিযোগিতার সফলতম দলটি।ইউভেন্তুসের টানা দুই হারে শিরোপা লড়াইয়ে এখন অনেকটাই এগিয়ে ইন্টার। ম্যাচ শেষে সাংবাদিকদের ইনজাগি বললেন, এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু দেখেন না তিনি। “এখনও আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের মনোযোগী থাকতে হবে, এমনকি ঘুমের মধ্যেও। আমরা কেবল পরের ম্যাচের দিকেই তাকিয়ে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে সব প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যাওয়া।” 

কোচের মতো সব শিরোপাতেই চোখ অধিনায়ক মার্তিনেসের। ২০ গোল করে অনেকটা এগিয়ে থেকে গোলদাতাদের তালিকার চূড়ায় আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে গড়েছেন ইতালির শীর্ষ লিগে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোলের কীর্তি।ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে মার্তিনেস বলেন, শিরোপাভাগ্য সব সময় নিজেদের হাতেই রাখতে চান তারা। “আমরা সব ম্যাচ একই মনোভাব নিয়ে খেলি। কখনও এটা শুরু থেকে কাজ করে, কখনও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কঠিন হয়ে যায়। আমাদের ভাগ্য সব সময় আমাদের হাতেই আছে। পরিপক্বতা অর্জনের জন্য আমরা অনেক কঠোর পরিশ্রম করছি। এখন আমরা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন থেকে মাঠে নামি আর প্রতি ম্যাচে সেটা দেখাতে উন্মুখ থাকি।”   আগামী মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াই হবে সান সিরোয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha