Tuesday, October 20, 2026
বাড়ি খেলা নীলজোতি ট্রেভেলস ও বণিক ব্রাদার্স মুখোমুখি হবে কমল কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে

নীলজোতি ট্রেভেলস ও বণিক ব্রাদার্স মুখোমুখি হবে কমল কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে

নীলজোতি ট্রেভেলস ও বণিক ব্রাদার্স মুখোমুখি হবে কমল কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : আমতলী স্কুল মাঠের সারা জাগানো কমল কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বণিক ব্রাদার্স ও নীলজোতি ট্রেভেলস।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

এমনটাই জানিয়েছেন কমল কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মান্তু দেবনাথ। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে আরপি ব্রাদার্স কে হারিয়ে নীলজ্যোতি ট্রেভেলস ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয়। এই আসরকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha