Wednesday, August 12, 2026
বাড়ি খেলা লায়ন না বিস্মৃতি, কোন পথে যাবে প্রথম বলে উইকেট নেওয়া শামার জোসেফের ক্যারিয়ার

লায়ন না বিস্মৃতি, কোন পথে যাবে প্রথম বলে উইকেট নেওয়া শামার জোসেফের ক্যারিয়ার

লায়ন না বিস্মৃতি, কোন পথে যাবে প্রথম বলে উইকেট নেওয়া শামার জোসেফের ক্যারিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জানুয়ারি: শামার জোসেফ কি টাইরেল জনসনের নাম জানতেন?না জানার সম্ভাবনাই বেশি। হোক না নিজের দেশের মানুষ, ৮৫ বছর আগে একটিমাত্র টেস্ট খেলা ক্রিকেটারের নাম না জানায় অবাক হওয়ার কিছু নেই।তবে আজ অ্যাডিলেডে দিনের খেলা শেষে টাইরেল জনসন নামটা শামার জোসেফ হয়তো শুনে থাকবেন। টেস্ট অভিষিক্ত ক্যারিবীয় পেসারই যে বিস্মৃতি থেকে তুলে এনেছেন জনসনের নাম। জনসনের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে আজ টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন শামার জোসেফ।

২৪ বছর বয়সী জোসেফ টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখতে যা করার সবই করেছেন। দল ১৩৩ রানে ৯ উইকেট হারানোর পর উইকেটে এসে কেমার রোচের সঙ্গে গড়েছেন ৫৫ রানের জুটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৩৬ রান। জোসেফ এরপর বল হাতে প্রথম বলে ফিরিয়েছেন টেস্টে প্রথমবারের মতো ব্যাটিং ওপেন করা স্টিভ স্মিথকে। সেখানেই থামেননি মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া জোসেফ। মারনাস লাবুশেনকে ফিরিয়ে পেয়ে গেছেন দ্বিতীয় উইকেটও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha