Wednesday, October 21, 2026
বাড়ি খেলা এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ জুন: গত সপ্তাহ ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর সোমবার এই শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।ক্লাব বিশ্বকাপের ২০তম আসর এটি। ৬ মহাদেশের ৭ ক্লাবকে নিয়ে আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টটি। জেদ্দার দুটি মাঠে হবে ম্যাচগুলি।ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্ট হবে চার বছর পরপর। ২০২৫ সালে প্রথম আসরটি হবে যুক্তরাষ্ট্রে।নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha