Monday, August 17, 2026
বাড়ি খেলা ‘অপমানের কিছু নেই, আমরাও ওদেরকে ৩-১ গোলে হারিয়েছিলাম’

‘অপমানের কিছু নেই, আমরাও ওদেরকে ৩-১ গোলে হারিয়েছিলাম’

‘অপমানের কিছু নেই, আমরাও ওদেরকে ৩-১ গোলে হারিয়েছিলাম’

স্যন্দন ডিজিটেল ডেস্ক , ১৬জানুয়ারি:

গত ১৬ অক্টোবর লা লিগায় দুই দলের লড়াইয়ে রিয়াল জিতেছিল ৩-১ গোলে। সুপার কাপের ফাইনালে রোববার রিয়াদে সেই ফল উল্টে দেয় বার্সেলোনা। ৩-১ গোলের জয়ও আসলে বার্সেলোনার দাপট পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না। রিয়াল একমাত্র গোলটি করেছে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে।বার্সেলোনাকে প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন আনচেলত্তি। তবে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কাঠগড়ায় তুললেন তার দলকে।“(এই ফলাফলে) অপমানের কিছু নেই। অপমানজনক বলাটা হবে অসম্মানের। আমরা বার্সেলোনার কাছে হেরেছি, ঠিক যেভাবে লিগের ম্যাচে আমরা ওদেরকে হারিয়েছিলাম। তারা ভালো খেলেছে এবং জয়টা তাদের প্রাপ্য ছিল। এই তো।”“আমরা যে ভুলগুলি করেছি, সেসবই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। আমরা বল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারিনি, তারা দুটি আল্টা আক্রমণে আমাদের ধাক্কা দিয়েছে এবং ম্যাচ বদলে দিয়েছে। অনেকগুরো দ্বৈরথে আমরা বল হারিয়েছি। সবদিক থেকেই খারাপ ছিলাম আমরা। প্রথমার্ধে ২৫ বার বল হারিয়েছি আমরা, এতটাই বাজে খেলেছি।”

রিয়াল মাদ্রিদের বড় ভরসা যারা, তাদের সেভাবে মাঠে খুঁজেই পাওয়া যায়নি এ দিন। গত মৌসুমের সেই হার না মানা মানসিকতার ছাপও পড়েনি তাদের পারফরম্যান্সে। আনচেলত্তি অবশ্য দলের মানসিকতায় কোনো সমস্যা দেখছেন না।“মানসিকতায় কোনো ঘাটতি নেই। ব্যক্তিগত ভুল প্রচুর হয়েছে, সবাই ভুল করেছে। বাজে একটি ম্যাচ ছিল। দুটি গোল আমরা ওদেরকে উপহার দিয়েছি। অনেক ভুল করেছি।”ফাইনাল ম্যাচে হার, সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে এমনভাবে, মেনে নেওয়া কঠিনই বটে। আনচেলত্তি অকপটেই বললেন, রিয়ালের ফুটবলারদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে ধাক্কা সামলে দল যে ঘুরে দাঁড়াবে, তা নিয়েও নিশ্চিত রিয়াল কোচ।“অবশ্যই ছেলেদের হৃদয় ভেঙে গেছে। রিয়াল মাদ্রিদ ফাইনাল জিততে অভ্যস্ত। সবারই খারাপ লাগছে। এই ক্লাবে ফাইনালে হার বলে কিছু নেই। রিয়াল সবসময় ফাইনাল জেতে। পরিস্থিতিটা কঠিন। তবে একটা মৌসুমে এরকম সময় আসতেই পারে।”“৩ গোল হজম করা মানে অবশ্যই অনেক কিছু ঠিক করতে হবে আমাদের। রক্ষণে উন্নতির পথ খুঁজে বের করতে হবে আমাকে। তবে এই দল ঘুরে দাঁড়াবে। সব প্রতিযোগিতায় লড়াই করার মতো সামর্থ্য আমাদের আছে। রিয়াল মাদ্রিদ সবসময়ই ঘুরে দাঁড়ায়। এই দলও ফিরবে, কোনো সংশয় নেই।”

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha