অকল্যান্ড,
২ নভেম্বর
(হি.স.)
: চোট থেকে সেরে না ওঠার কারণে নিউজিল্যান্ডের দুই খেলোয়াড় রবিচন্দ্রন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে খেলতে পারছেন না। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে।
টিম সাইফার্ট,
যিনি কেবল চতুর্থ ও পঞ্চম ওডিআইয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন,
তিনি এখন পুরো সিরিজের স্কোয়াডে থাকবেন। অন্যদিকে হেনরি নিকোলস প্রথম তিনটি ম্যাচের জন্য এবং ডিন ফক্সক্রফট শেষ দুটি ম্যাচের জন্য দলে আসবেন।
“ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পেশিতে চোট পাওয়া পেসার ম্যাট হেনরি সোমবার দলে যোগ দেবেন এবং খেলার জন্য তিনি প্রস্তুত কিনা তা মূল্যায়ন করা হবে,”
নিউজিল্যান্ড ক্রিকেট আরও জানিয়েছে।
বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ওডিআই সিরিজ শুরু হচ্ছে,
যার আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজটি সফরকারী
‘মেন ইন ব্লু’
৩-২ ব্যবধানে জিতেছে। দুটি দলের মধ্যে দুটি টেস্ট হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান