কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : গত মরসুমে পাঁচটি শিরোপা জিতে ব্যালন ডি’অরের বর্ষসেরা পুরুষ ক্লাব নির্বাচিত হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পিএসজির প্রতিনিধি হিসেবে পুরস্কারটি গ্রহণ করেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ২০২৫-২৬ মরসুমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলে পিএসজি। ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় তারা। গত মরসুমে লিগ আঁর শিরোপাও জেতে পিএসজি। যা ছিল ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতায় তাদের টানা পঞ্চম শিরোপা। এছাড়া উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি সুপার কাপ জেতে দলটি। মরসুমের সেরা মহিলা ক্লাবের পুরস্কার জিতেছে বার্সিলোনা। প্রায় দারুণ এক মরসুম কাটিয়েছে স্পেনের ক্লাবটি। তারা ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান