Tuesday, October 13, 2026
বাড়ি খেলা ১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ; বার্তা মহম্মদ শামির

১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ; বার্তা মহম্মদ শামির

১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ; বার্তা মহম্মদ শামির

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ। ক্রিকেটার মহম্মদ শামি জীবনের এই প্রান্তে পৌঁছে গর্ব অনুভব করছেন। এর পরিপ্রেক্ষিতেই শনিবার রাতে ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ সম্পূর্ণ করা আমার কাছে এক অত্যন্ত বিশেষ এবং গর্বের মুহূর্ত। এই দীর্ঘ পথচলায় যেমন ছিল কঠোর পরিশ্রম, তেমনই ছিল নানা চ্যালেঞ্জ, প্রতিকূলতা, শেখার অসংখ্য সুযোগ এবং কিছু অবিস্মরণীয় স্মৃতি। প্রতিটি ম্যাচ, প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও সমৃদ্ধ করেছে, আরও পরিণত করেছে।

এই বিশেষ মাইলফলকে আমাকে সম্মানিত করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সি এ বি)-র প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মান আমার কাছে শুধু একটি স্বীকৃতি নয়, বরং দীর্ঘ ক্রিকেটজীবনের পরিশ্রম ও নিষ্ঠার এক বিশেষ প্রাপ্তি।

আমার এই যাত্রাপথে যাঁরা পাশে থেকেছেন - আমার পরিবার, বন্ধু, কোচ, সতীর্থ, সমর্থক এবং শুভানুধ্যায়ী - সকলের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। তাঁদের ভালোবাসা, বিশ্বাস, উৎসাহ এবং নিরন্তর সমর্থন ছাড়া এই পথচলা কখনওই এতটা সুন্দর হয়ে উঠত না।

১০০টি ম্যাচ, অগণিত স্মৃতি - আরও অনেকটা পথ চলা এখনও বাকি। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং নতুন কিছু শেখার তাগিদ নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha