জোহানেসবার্গ, ২২ আগস্ট (হি.স.): দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়ির বাইরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জোলানি টেটেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সেদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বিষয়টি শনিবার প্রকাশ্যে এসেছে|
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্পকলা ও সংস্কৃতি মন্ত্রী গেটন ম্যাকেনজি বলেছেন, ৩৮ বছর বয়সি টেটে তাঁর গাড়িতেই নিহত হয়েছেন এবং তাঁর সঙ্গে গাড়িতে থাকা ২৭ বছর বয়সি এক মহিলা একাধিকবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টেটে ২০০৭-২০০৮ সাল পর্যন্ত ডব্লিউবিএফ ফ্লাইওয়েট বিভাগে এবং ২০১৭ ও ২০১৯ সালে ডব্লিউবিও ব্যান্টামওয়েট বিভাগে বিশ্ব খেতাবের বেল্ট ধরে রেখেছিলেন।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনাটি ইস্টার্ন কেপের মডানসানে ঘটেছে| দুই সশস্ত্র দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান