Thursday, August 13, 2026
বাড়ি খেলা অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্পেন



কলকাতা, ৩ জুলাই (হি.স.): লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি স্পেন ৩-০ গোলে জিতেছে অস্ট্রিয়ার বিরুদ্ধে। মিকেল জোড়া গোলের পর তাদের আরেক গোলদাতা হলেন পেদ্রো পররো।

২০০৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর, প্রথম ইউরোপিয়ান দল হিসেবে প্রতিযোগিতাটির কোনো আসরে প্রথম চার ম্যাচেই জাল অক্ষত রাখল স্পেন।আর চার দশকে স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে জোড়া গোল করলেন ওইয়ারসাবাল। এর আগে সবশেষ এই কীর্তি ছিল এমিলিও বুত্রাগুয়েনোর ১৯৮৬ বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে। সেবার তিনি হ্যাটট্রিক করেছিলেন।

ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার পাঁচ প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে।কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্পেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha