Thursday, October 15, 2026
বাড়ি খেলা পানামাকে হারিয়ে নকআউটে ইংল্যান্ড

পানামাকে হারিয়ে নকআউটে ইংল্যান্ড

পানামাকে হারিয়ে নকআউটে ইংল্যান্ড

কলকাতা, ২৮ জুন (হি.স.): নিউ জার্সিতে ভারতীয় সময় রবিবার ভোরে শেষ হওয়া ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে জিতেছে পানামার বিরুদ্ধে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের সেরা হয়েছে ইংল্যান্ড।

এই গ্রুপ থেকে ঘানাকে ২-১ গোলে হারিয়ে, ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঘানা, তারাও পরের ধাপে পৌঁছেছে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে।

পানামা কোনও পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

নকআউট রাউন্ডে থ্রি লায়ন্সদের সম্ভাব্য প্রতিপক্ষ হলো সেনেগাল (গ্রুপ আই-এর রানার্স-আপ) অথবা ডিআর কঙ্গো।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha