Tuesday, August 11, 2026
বাড়ি খেলা কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের যাওয়ার আশায় বসনিয়া-হার্জেগোভিনা

কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের যাওয়ার আশায় বসনিয়া-হার্জেগোভিনা

কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের যাওয়ার আশায় বসনিয়া-হার্জেগোভিনা



কলকাতা, ২৫ জুন (হি.স.): কাতারকে হারিয়ে বিশ্বকাপের নকআউটের যাওয়ার আশায় থাকল বসনিয়া-হার্জেগোভিনা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা জাগিয়েছে বসনিয়া।

সিয়াটলে বুধবার রাতে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে স্নায়ুচাপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বসনিয়া।

আলেবেগোভিচের গোলের পর, আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে কাতার। কিছুক্ষণ পর একটি গোল শোধ করেন হাসান। তবে শেষ দিকে কাতারের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন এর্মিন মাহমিচ।

এদিন আরেক ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে সুইজারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সহ-আয়োজক কানাডা।

কানাডার সমান ৪ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় বসনিয়া। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল কাতার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha