Friday, August 14, 2026
বাড়ি খেলা ইনফান্তিনো নিশ্চিত করেছেন ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে

ইনফান্তিনো নিশ্চিত করেছেন ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে

ইনফান্তিনো নিশ্চিত করেছেন ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে

ভ্যাঙ্কুভার, ১মে(হি.স.): ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় পুনরায় নিশ্চিত করেছেন যে, ইরান এবারের বিশ্বকাপে খেলবে।

প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ শুরু করে ইনফান্তিনো বলেন , “আমি শুরুতেই সরাসরি নিশ্চিত করে বলতে চাই যে, ইরান অবশ্যই ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবং অবশ্যই, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে।”

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ৪৮-দলের সম্প্রসারিত বিশ্বকাপে দল, কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের বারবার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করতে হবে, যার ফলে ভিসা বিধিনিষেধ বা কূটনৈতিক টানাপোড়েন কিছু দেশের পরিকল্পনাকে জটিল করে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত বছর এশীয় বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান অধিকার করে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলাগুলো ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য শুভ লক্ষণ নয়।

ইরানকে বেলজিয়াম, মিশর ও নিউ জিল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘জি’-তে রাখা হয়েছে। এর ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha