Friday, August 14, 2026
বাড়ি খেলা ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

গোয়া, ১৫ মার্চ (হি.স.) : গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার ফতোর্দার নেহরু স্টেডিয়ামে মহিলা সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল।

টানা দুইবার মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ২০২৬ মহিলা সাফ আয়োজন নিয়ে তৈরি হয়েছিলো সংকট। তবে সেই সংকট কেটে গেছে। টানা তিনবারের আয়োজক নেপাল থেকে সরিয়ে মহিলা সাফের আয়োজক সত্ত্ব দেয়া হয়েছে ভারতকে। ২০১৬ সালে সবশেষ মহিলা সাফ আয়োজন করেছিল ভারত।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন হয়েছিল ভারতের গোয়ায়। তবে ফতোর্দার নেহেরু স্টেডিয়ামে এই প্রথম মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে। আর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলের মান আরও উন্নত করবে বলে প্রত্যাশা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কৈতানো ফার্নান্দেজ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha