Friday, August 14, 2026
বাড়ি খেলা আসাম রাইফেল ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ

আসাম রাইফেল ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ

আসাম রাইফেল ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১ মার্চ : রবিবার আসাম রাইফেল পাবলিক স্কুল মাঠে ৩৫ আসাম রাইফেল ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি এই ক্রিকেট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ আসাম রাইফেল ১৪ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে।

৩৫ আসাম রাইফেল এর হয়ে সর্বোচ্চ ২৫ রান করে অধিনায়ক ডাঃ প্রীতম দাস। এছাড়াও রমেশ করে ১৯ রান। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রসেনজিৎ সাহা ৪ টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দেবব্রত দেবনাথ ৩ টি উইকেট ও বাপন দাস ২ উইকেট দখল করে। জবাবে ১০৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাপন দাস ও প্রসেনজিৎ সাহার দায়িত্বশীল ব্যাটিং এ ১৪ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha