Sunday, October 18, 2026
বাড়ি জাতীয় আরও বিপাকে অনিল আম্বানি। বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

আরও বিপাকে অনিল আম্বানি। বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

আরও বিপাকে অনিল আম্বানি। বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০২ অগস্ট : আরও বিপাকে অনিল আম্বানি। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। অর্থাৎ আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না তিনি। শুক্রবারই তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তল্লাশি চলাকালীন অনিলকেও তলব করা হয় নয়াদিল্লির ইডি সদর দপ্তরে। এরপর বিকেলেই রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

আর্থিক তছরুপের তদন্ত চলছ রিলায়্যান্স গ্রুপের প্রোমোটিং ডিরেক্টর অনিলের বিরুদ্ধে। অন্তত ১৭ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর নামে। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই তাঁর ৫০টি সংস্থায় তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ের ৩৫টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ২৫ জনকে। সূত্র মারফত জানা যায়, সিবিআইয়ের দায়ের করা দু’টি এফআইআরের ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। শুক্রবার কলকাতা এবং ভুবনেশ্বরের বেশ কয়েকটি দপ্তরেও ইডি তল্লাশি শুরু হয়।

রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টরকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের

এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেপ্তার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার এবার অনিলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha