Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় রেললাইন রক্ষণাবেক্ষণের গাড়িতে ধাক্কা অওধ অসম এক্সপ্রেসের, বিহারে মৃত্যু এক রেলকর্মীর, গুরুতর আহত চার

রেললাইন রক্ষণাবেক্ষণের গাড়িতে ধাক্কা অওধ অসম এক্সপ্রেসের, বিহারে মৃত্যু এক রেলকর্মীর, গুরুতর আহত চার

রেললাইন রক্ষণাবেক্ষণের গাড়িতে ধাক্কা অওধ অসম এক্সপ্রেসের, বিহারে মৃত্যু এক রেলকর্মীর, গুরুতর আহত চার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জুন : রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কয়েক জন রেলকর্মী। সেই সময় ডিব্রুগড়গামী অওধ-অসম এক্সপ্রেস ওই লাইন ধরেই আসছিল। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রেললাইন রক্ষণাবেক্ষণের গাড়িতে থাকা কর্মীরা। রেললাইনে কাজ করছিলেন আর এক কর্মী। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। চার কর্মীর অবস্থা সঙ্কটজনক।

শুক্রবার দুপুরে বিহারের কাটিহার জেলায় ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, পূর্ব-মধ্য রেলের বারাউনি-কাটিহার শাখায় কড়হাগোলা এবং সীমাপুর স্টেশনের মাঝে মহারানি গ্রামের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন পাঁচ রেলকর্মী। চার জন ট্রলিতে বসেছিলেন আর এক জন রেললাইনে কাজ করছিলেন। দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ১৫৯১০ অওধ-অসম এক্সপ্রেস ওই লাইন ধরে আসছিল। ট্রেনটি রাজস্থানের লালগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল। রেলকর্মীদের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রেনটি।

রেল সূত্রে খবর, মৃত কর্মীর নাম প্রমোদ কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। চার জন আহত কর্মীকে উদ্ধার করেন স্থানীয়েরাই। তার পর তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। শোনপুরের বিভাগীয় রেল ম্যানেজার বিবেকভূষণ সুদ জানিয়েছেন, এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। চার জন আহত। কী ভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha