Monday, August 17, 2026
বাড়ি জাতীয় বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃক্ষরোপণেও সিঁদুরের ছোঁয়া।

বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃক্ষরোপণেও সিঁদুরের ছোঁয়া।

বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃক্ষরোপণেও সিঁদুরের ছোঁয়া।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃক্ষরোপণেও সিঁদুরের ছোঁয়া। বৃহস্পতিবার সকালে ৭ লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে একটি সিঁদুর গাছ রোপণ করলেন মোদি। এই বিষয়ে এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি জানান, গুজরাট সফরে ওই চারাগাছ তাঁকে উপহার দিয়েছেন গুজরাটের কচ্ছের একদল মহিলা, যাঁরা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে বৃক্ষরোপণের দু’টি ছবি পোস্ট করেছেন মোদি। হিন্দিতে লিখেছেন, “১৯৭১ সালের যুদ্ধে সাহস ও বীরত্বের এক অসাধারণ উদাহরণ স্থাপন করা কচ্ছের সাহসী মা ও বোনেরা সম্প্রতি আমার গুজরাট সফরের সময় একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ, বিশ্ব পরিবেশ দিবসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই গাছটি রোপণ করার সৌভাগ্য অর্জন করেছি আমি। এই গাছ আমাদের দেশের নারীশক্তির বীরত্ব ও সাহসিকতার প্রতীক।” সংবাদসংস্থা এএনআই প্রধাণমন্ত্রীর বৃক্ষরোপণের একটি পোস্ট করেছে সমাজমাধ্যমে।

সেনাবাহিনীর সেই বীরত্বকে সম্মান জানাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে গুজরাট সরকার। সূত্রের খবর, গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাক সীমান্তের কাছে গড়ে উঠবে একটি স্মৃতিউদ্যান। যার নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর বন’। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই এটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। যদিও বিরোধী শিবিরের দাবি, ঝুলিতে অপারেশন সিঁদুরের ট্যাগ লাগিয়ে ভোট ভিক্ষে করছে বিজেপি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha