Wednesday, October 14, 2026
বাড়ি জাতীয় আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে গুজরাটে।

আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে গুজরাটে।

আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে গুজরাটে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ মে : আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে গুজরাটে। অতীতে বিধানসভা ভোটের একবছরের আগে বিজয় রূপানিকে সরিয়ে দিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল। এবারে বিধানসভা ভোটের দু-বছরেরও বেশি সময় হাতে থাকতেই সেই কাজ সেরে ফেলতে চাইছে বিজেপি। সূত্রের খবর, ভূপেন্দ্র প্যাটেলকে সরিয়ে তাঁর জায়গাতে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্যকে বসানো হতে পারে।

গুজরাটের মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে প্যাটেল অঙ্ক মাথায় রেখেই চলতে চায় বিজেপি। কারণ সেখানকার প্যাটেলরা ক্ষমতা দখলের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেন। মান্ডব্যও কড়বা প্যাটেল সম্প্রদায়ের। এছাড়াও ভূপেন্দ্রকে সরিয়ে নতুন মুখ আনার পিছনে অন্যতম কারণ বিধানসভা ভোটই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে যে মরিয়া সেকথা বলার অপেক্ষা রাখে না। অথচ দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় থাকার পরে সেখানে সরকার বিরোধী হাওয়া রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha