Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণে ‘বদলা’ মাওবাদীদের, শহিদ ৯ নিরাপত্তারক্ষী

ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণে ‘বদলা’ মাওবাদীদের, শহিদ ৯ নিরাপত্তারক্ষী

ছত্তিশগড়ে গাড়িতে বিস্ফোরণে ‘বদলা’ মাওবাদীদের, শহিদ ৯ নিরাপত্তারক্ষী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ জানুয়ারিঃ শনিবার রাতে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয় ৪ মাওবাদী। ওই ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ‘বদলা’ নিল নকশালপন্থীরা। বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৫ সালের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বার বার নকশালপন্থীদের পালটা মারে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, একটি অভিযান থেকে ফেরার সময় ডিআরজি জওয়ানদের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জঙ্গলের ভিতরের রাস্তাটিতে বিরাট গর্তের সৃষ্টি হয়। বিস্ফোরণে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। বাস্তারের পুলিশকর্তা বলেন, দান্তেওয়াড়া, নারায়াণপুর এবং বিজাপুরে একটি যৌথ অভিযান সেরে ফিরছিল ডিআরজি-র গাড়ি। সোমবার দুপুর ২টো বেজে ১৫ মিনিট নাগাদ আমবেলি গ্রামের কাছে ওই গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ছত্তিশগড় পুলিশের এক আধিকারিকের দাবি, এটি গত দুই বছরে নিরাপত্তারক্ষীদের উপর সবেচেয়ে বড় হামলা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha