Friday, August 14, 2026
বাড়ি জাতীয় চার রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির

চার রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির

চার রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি বিজেপির, খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও ৪ রাজ্যের পাঁচটি আসনের উপনির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। চার রাজ্যের উপনির্বাচনে একটি আসনও নিজেদের ঝুলিতে তুলতে পারল না তারা। আসন দখল তো দূর, কোনও আসনেই লড়াই দিতে পারল না বিজেপি।

পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন বিহার, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের একটি করে আসনে উপনির্বাচন হচ্ছে। বাংলার বালিগঞ্জ আসনে আপাতত তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বিহারের বোচাহান কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। বোচাহান কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডির অমর পাসওয়ান। তিনি ৭১ হাজার ৮৮৬টি ভোট পেয়েছেন। বিজেপির বেবী কুমারী পেয়েছেন ৪০৪৪৯টি ভোট।

মহারাষ্ট্রের কোলাপুর (উত্তর) বিধানসভা কেন্দ্রটি এ বার ভোট বাড়িয়ে পুনর্দখল করেছে কংগ্রেস। ২০১৯-এর বিধানসভা ভোটে সেখানে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন কংগ্রেসের চন্দ্রকান্ত পাটিল যাদব। তাঁর মৃত্যুতে খালি হওয়া আসনে এ বার চন্দ্রকান্তের স্ত্রী জয়শ্রীকে প্রার্থী করেছিল কংগ্রেস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha