Monday, August 10, 2026
বাড়ি জাতীয় মহাঅষ্টমীতে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

মহাঅষ্টমীতে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

মহাঅষ্টমীতে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : মহাষ্টমীর সকালে বাংলায় টুইট করে দুর্গা পুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার কাছে সকলের জন্য চেয়ে নিলেন আশীর্বাদ। বুধবার মহাষ্টমীর সকালে এই টুইটে মোদী লেখেন, ‘আজ দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের উপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক।’

এবারের ইজেডসিসি-র পুজোর উদ্বোধন করার জন্য দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সশরীরে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য যোগাযোগ করা হয়েছিল দলের অন্যান্য শীর্ষনেতাদের সঙ্গে। নয়াদিল্লির দীনদয়াল মার্গের সদর দফতরেও চিঠি পাঠানো হয়েছিল। সূত্রের খবর, কারও কাছ থেকেই ইতিবাচক সংকেত মেলেনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha