Wednesday, August 19, 2026
বাড়ি জাতীয় ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির করল কেন্দ্র।

ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির করল কেন্দ্র।

ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির  করল কেন্দ্র।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ২৮ মার্চ :  লোকসভা ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। একেক রাজ্যে একেক হারে বাড়ানো হল মজুরি। বাংলায় দিনপিছু ১০০ দিনের কাজের মজুরি বাড়ল ১৩ টাকা। আগে প্রতিদিন ২৩৭ টাকা করে মজুরি পেতেন কর্মীরা। এবার সেটা বেড়ে হল ২৫০ টাকা প্রতিদিন।

কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় ১০০ দিনের শ্রমিকদের মজুরি বেড়েছে ১৩ টাকা। শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। সে তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, ১০০ দিনের কাজের মজুরি সবথেকে বেশি দেওয়া হচ্ছে হরিয়ানাতে। সেখানে বরাদ্দ ৩৭৪ টাকা। শতাংশের হিসেবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। সেখানে একবারে দৈনিক মজুরি বেড়েছে ৩৪ টাকা। বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। তবে উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতেও মজুরিবৃদ্ধির হার বাংলার থেকেও কম। বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র ৪.৬ শতাংশ। 

এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। কেন্দ্র দীর্ঘদিন বকেয়া না মেটানোয় শেষমেশ রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেতনবৃদ্ধির হার এত কম কেন?

আরও একটা অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে উঠছে। সেটা হল, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের। বিরোধীদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পরও কেন্দ্র যেভাবে ১০০ দিনের কাজের বেতনবৃদ্ধির ঘোষণা করল, তা ভোটারদের প্রভাবিত করবে। যদিও কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha