Sunday, October 18, 2026
বাড়ি জাতীয় রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন, দোষী সাব্যস্ত হওয়ার পর টুইট প্রিয়াঙ্কার

রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন, দোষী সাব্যস্ত হওয়ার পর টুইট প্রিয়াঙ্কার

রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন, দোষী সাব্যস্ত হওয়ার পর টুইট প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ''মোদী পদবী'' মানহানি মামলায় রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ার পর টুইটারে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ভাইয়ের হয়ে সরব হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, তাঁর ভাই কখনও ভয় পাননি। এবারও পাবেন না। জীবনে সব সময় সত্য বলে এসেছেন রাহুল। এবারও সত্যের পথেই চলবেন বলে টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি জানান, রাহুল গান্ধী সব সময় দেশের মানুষের হয়ে কথা বলবেন। তাঁর ভাই সব সময় দেশের মানুষের হয়ে সুর চড়াবেন বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, মোদী পদবি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাটের একটি জেলা আদালত। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি এবং মানহানির মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha