Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই দেখতে পাবেন : পি চিদম্বরম

সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই দেখতে পাবেন : পি চিদম্বরম

সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই দেখতে পাবেন : পি চিদম্বরম

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম বলেছেন, "সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই খুঁজে পাবেন।" সোমবার ছিল সংসদে জঙ্গি হামলার ২০ তম বছর, ওই দিন টুইট করে শহিদদের শ্রদ্ধা জানালেও সংসদ চত্বরে শহিদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে।

কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন উত্তর প্রদেশের বারাণসীতে। তা নিয়ে কটাক্ষ করেন চিদম্বরম।মঙ্গলবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম বলেছেন, "সংসদের প্রতি প্রধানমন্ত্রীর এতটাই 'শ্রদ্ধা' যে তিনি ১৩ ডিসেম্বর শহিদ নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এড়িয়ে যান। তিনি সমস্ত কিছু এড়িয়ে যাবেন এবং বারাণসী চলে যাবেন। সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই খুঁজে পাবেন।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha