নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): বুধবার ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি।
এদিন দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 'এক্স'- এ একটি পোস্টের মাধ্যমে বলেন, এই পবিত্র উৎসব ভাই-বোনের আন্তরিকতার ও সুদৃঢ় সম্পর্কের প্রতীক। এর পাশাপাশি তিনি এই শুভ উপলক্ষে সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন এদিন।
লোকসভার স্পিকার ওম বিড়লা ভাই ফোঁটাকে ভাই-বোনের ভালোবাসা, এবং বিশ্বাসের উৎসব হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এই উৎসব একে অপরের প্রতি স্নেহ, সম্মান ও দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন , প্রতিটি ভাই-বোনের সম্পর্ক যেন ভালোবাসা ও বিশ্বাসে সর্বদা দৃঢ় থাকে এবং তাদের জীবন যেন সুখ, সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধিতে ভরপুর থাকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত দেশবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে বলেন, ভাই-বোনের পবিত্র স্নেহের এই উৎসব সকলের জীবনে সুখ ও উদ্দীপনা নিয়ে আসুক।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি ভাইফোঁটাকে ভাই-বোনের পবিত্র বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করে দেশবাসীকে এই পবিত্র উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান