Saturday, November 7, 2026
বাড়ি জাতীয় দীপাবলিতে ১৮-২০ কুইন্টাল ফুলে সাজল কেদারনাথ ধাম

দীপাবলিতে ১৮-২০ কুইন্টাল ফুলে সাজল কেদারনাথ ধাম

দীপাবলিতে ১৮-২০ কুইন্টাল ফুলে সাজল কেদারনাথ ধাম

 



কেদারনাথ, ৭ নভেম্বর (হি.স.): আলোর উৎসব দীপাবলি উপলক্ষে অপরূপ সাজে সাজিয়ে তোলা হলো একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামকে। মন্দির চত্বর ও গর্ভগৃহ সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ১৮ থেকে ২০ কুইন্টাল রকমারি ফুল। হিমালয়ের কোলে অবস্থিত এই পুণ্যভূমির এমন মনোহর রূপ দেখতে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি সূত্রের খবর, প্রতি বছরের মতো এবারও দীপাবলির পুণ্যলগ্নে বাবা কেদারনাথের প্রধান মন্দির, সিংহদ্বার, সভামণ্ডপ ও পারিপার্শ্বিক প্রাঙ্গণ গাঁদা, গোলাপ ও অন্যান্য সুগন্ধি দেশি-বিদেশি ফুলে মুড়ে ফেলা হয়েছে। শীতকালীন বন্ধের ঠিক প্রাক্কালে দীপাবলির এই বিশেষ পুষ্পশোভায় ধাম চত্বরে তৈরি হয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। ভক্তদের 'হর হর মহাদেব' ও 'জয় বাবা কেদার' ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সমগ্র কেদার উপত্যকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha