Tuesday, October 27, 2026
বাড়ি জাতীয় 'অর্ণব'-এর তাণ্ডব বিশাখাপত্তনমে, ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ল বহু গাছ

'অর্ণব'-এর তাণ্ডব বিশাখাপত্তনমে, ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ল বহু গাছ

'অর্ণব'-এর তাণ্ডব বিশাখাপত্তনমে, ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়ল বহু গাছ

বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), ২৭ অক্টোবর (হি.স.): তীব্র ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে শুরু হয়েছে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। মঙ্গলবার সকাল থেকেই ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় একের পর এক গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।


শহরের মহারানীপেটা থানা এলাকার একটি জনবহুল অংশে একটি বিশালাকার গাছ উপড়ে সরাসরি একটি বসতবাড়ির ওপর ভেঙে পড়ে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের দাপটে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আসরে নেমেছে গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় চেন-শ' ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ভেঙে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কার এবং যান চলাচল স্বাভাবিক করার জরুরি কাজ চলছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম থেকে গোটা শহরের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha