Friday, October 9, 2026
বাড়ি জাতীয় এসএফআই অফিসে হানা দিতেই ভিডিও বার্তায় দিল্লির পুলিশকে খোঁচা সৃজনের

এসএফআই অফিসে হানা দিতেই ভিডিও বার্তায় দিল্লির পুলিশকে খোঁচা সৃজনের

এসএফআই অফিসে হানা দিতেই ভিডিও বার্তায় দিল্লির পুলিশকে খোঁচা সৃজনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর :  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরগরম দিল্লি। বিজেপি বিরোধী একাধিক দল এককাট্টা হয়ে আন্দোলন চালাচ্ছে রাজধানীর রাজপথে। সেই আন্দোলনে সামিল বামেরাও। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলেনের ঝাঁঝ বাড়াতে বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলিকে এক ছাদের তলায় আনতে চাইছে এসএফআই।


সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির পর এবার দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই আবহেই বৃহস্পতিবার রাতে দিল্লিতে এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিসে পুলিশের হানা দেওয়ার অভিযোগ।


সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, “আগামী ১০ তারিখ কী হবে? এসএফআই কেন যাবে? তাঁদের কী ভূমিকা? কারা আছে? ১০ তারিখ কতজন যাবে, তার খোঁজ নিতে নাকি এখানে এসেছিল পুলিশ। এত ভয় কীসের? দুর্ভাগ্যজনকভাবে আমি তখন অফিসে ছিলাম না। যদি থাকতাম, তাহলে দিল্লি পুলিশকে চা-বিস্কুট খাওয়াতাম। বোঝাতাম আসলে মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন।” তিনি আরও বলেন, “যিনি ভাবছেন এসএফআই-কে পুলিশ পাঠিয়ে দমাতে পারবেন, তিনি মুর্খের স্বর্গে বাস করতেন।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha