Tuesday, October 13, 2026
বাড়ি জাতীয় দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও

দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও

দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ : দামি ফোন, সোনার হার কেনার শখ। সে কারণেই নিজের এক মাসের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। ইতিমধ্যেই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জানা যাচ্ছে, গত ২০ সেপ্টেম্বর শিশুটির মা থানায় মারধরের অভিযোগ জানাতে আসেন। সেই ঘটনার তদন্তের সময়ই সন্তানকে বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, বিলাসী জীবন যাপনের উদ্দেশ্যেই এক দালালের কাছে নিজের সন্তানকে বিক্রি করে দেন দম্পতি। ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে সীমা রেশওয়াল নামে এক মহিলার কাছে সদ্যোজাতকে বিক্রি করা হয় বলে জানা গিয়েছে। সীমা আবার শিশুটিতে সঙ্গীতা অওহড়ে নামে এক যুবতীর কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। এইভাবে মোট চারবার শিশুটি হাত বদল হয় বলে খবর।


ঘটনার তদন্তে নেমে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি, পুলিশের জালে ধরা পড়ে আরও ৭ জন। তাঁদের জিজ্ঞাসাবাদের পর চালানো হয় তল্লাশিও। অবশেষে হায়দরাবাদ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তদন্তকারীরা জানাচ্ছেন, রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে শিশু পাচার চক্রের জাল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha