বিশকেক, ৩১ আগস্ট (হি.স.): কিরগিজস্তানের বিশকেকে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠক সম্পর্কে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, "বিশকেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো। ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে বিভিন্ন ক্ষেত্রে আরও সুদৃঢ় করার বিষয়ে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আগামী দিনগুলিতে আমরা আমাদের বাণিজ্য-পরিসর আরও প্রসারিত ও বৈচিত্র্যময় করতে চাই। এই সময় আমরা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল প্রচেষ্টাকে ভারত নিজস্ব সমর্থন অব্যাহত রাখবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করছেন। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে এক চমৎকার বৈঠক হলো। প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, শিক্ষা, ওষুধ শিল্প এবং আরও নানা ক্ষেত্রে ভারত ও আর্মেনিয়ার মধ্যকার সহযোগিতা আরও জোরদার হতে চলেছে। আগামী দিনগুলিতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আমরা নিশ্চিত।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান