নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): নেপালে হড়পা বানের জেরে বিপর্যয়ের খবর পেয়ে সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বলেন্দ্রর সঙ্গে ফোনালাপের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, ‘‘নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানকার হড়পা বান এবং বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে নেপালের ভাই-বোনেদের পাশে রয়েছে ভারত। নেপালে সম্ভাব্য সমস্ত রকম মানবিক সাহায্য প্রদানে প্রস্তত আমরা। উদ্ধারকাজে আমাদের দল সহায়তা করছে।’’
উল্লেখ্য, প্রকৃতির রোষে আবারও মহাপ্রলয় নেপালে। আচমকা হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলায়। আজ সকালে তিব্বতের দিক থেকে বিপুল পরিমাণ জল হঠাৎ নেমে এসে ভাসিয়ে দেয় ভোতেকোশি নদী। ক্ষতিগ্রস্ত হয়েছে তিরুরে ও স্যাফ্রুবেশি সহ বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে ঘরবাড়ি, বাজার এবং একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান