Wednesday, August 26, 2026
বাড়ি জাতীয় বিহারে কীর্তনের দলে ঢুকল গাড়ি! পিষে মৃত্যু ৫ জনের, আহত একাধিক

বিহারে কীর্তনের দলে ঢুকল গাড়ি! পিষে মৃত্যু ৫ জনের, আহত একাধিক

বিহারে কীর্তনের দলে ঢুকল গাড়ি! পিষে মৃত্যু ৫ জনের, আহত একাধিক

পাটনা, ২৬ আগস্ট (হি.স.): বিহারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলের পিপড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গলগলিয়া-আরারিয়া ৩২৭ই জাতীয় সড়কের পাশে থাকা বজরংবলী মন্দিরের সামনে কীর্তন গাইছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় পাঁচজনের।

গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান অনেকেই। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অনেকেই। তাঁদের উদ্ধার করে সুপৌলের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় আরও দু’জনের। পুলিশ জানিয়েছে, তিতাই দাস (৬৫), রাজু দাস (৫০) এবং সুরেন্দ্র যাদবের (৪৫) মৃত্যু হয়েছে। অন্য দু'জনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ঝুলন উপলক্ষ্যে পিপড়ার কাটাইয়া গথ চক এলাকায় ওই মন্দিরের সামনে ভজন-কীর্তন হচ্ছিল। কীর্তন শুনতে বেশ ভিড় হয়েছিল। সেই সময়েই দ্রুত গতিতে একটি গাড়ি এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha