নয়াদিল্লি,
২৪
আগস্ট
(হি.স.): নীতি আয়োগের
কর্মসংস্থান
সংক্রান্ত
রিপোর্টকে
হাতিয়ার
করে
কেন্দ্রীয়
সরকারের
বিরুদ্ধে
সরব
হল
কংগ্রেস।
দলের
সাধারণ
সম্পাদক
তথা
কেরলমের
ওয়েনাড়ের
সাংসদ
প্রিয়ঙ্কা
গান্ধী
বঢরা
কর্মসংস্থান
পরিস্থিতি
নিয়ে
কেন্দ্রের
কাছে
জবাব
দাবি
করেছেন।
তাঁর
দাবি,
দেশে
গত
৪০
বছরের
মধ্যে
বেকারত্বের
হার
সর্বোচ্চ
পর্যায়ে
পৌঁছেছে।
যুবসমাজের
মধ্যে
অসন্তোষ
ও
হতাশা
স্পষ্ট,
সাম্প্রতিক
ছাত্র
আন্দোলনগুলিতেও
যার
প্রতিফলন
দেখা
গিয়েছে
বলে
দাবি
করেন
তিনি।
সোমবার
সাংবাদিকদের
সঙ্গে
কথা
বলার
সময়
প্রিয়ঙ্কা
অভিযোগ
করেন,
উৎপাদন
ক্ষেত্র
এবং
ক্ষুদ্র,
ছোট
ও
মাঝারি
শিল্পের
(এমএসএমই)
উপর
যথেষ্ট
গুরুত্ব
দেওয়া
হয়নি।
তাঁর
দাবি,
কিছু
সরকারি
নীতির
কারণে
ছোট
ব্যবসায়ী
ও
কৃষি
ক্ষেত্রও
ক্ষতিগ্রস্ত
হচ্ছে।
গত
১২
বছরে
শিক্ষা
ব্যবস্থা
ব্যর্থ
হয়েছে
এবং
কর্মসংস্থান
তৈরির
উপর
সরকার
যথেষ্ট
গুরুত্ব
দেয়নি
বলেও
অভিযোগ
করেন
তিনি।
উল্লেখ্য,
নীতি
আয়োগের
‘রিইম্যাজিনিং
স্কিলিং
ফর
বিকশিত
ভারত
২০৪৭’
শীর্ষক
রিপোর্টে
জানানো
হয়েছে,
ভারতে
১৫
থেকে
২৯
বছর
বয়সি
আনুমানিক
৮.৭ কোটি যুবক-যুবতী ‘নিট’ শ্রেণিভুক্ত।
অর্থাৎ
তাঁরা
বর্তমানে
শিক্ষা,
কর্মসংস্থান
বা
কোনও
প্রশিক্ষণের
সঙ্গে
যুক্ত
নন।
২০২১
সালের
জাতীয়
নমুনা
সমীক্ষার
৭৮তম
পর্বের
তথ্যের
ভিত্তিতে
এই
হিসাব
করা
হয়েছে।
রিপোর্টে
বলা
হয়েছে,
নিম্ন
আয়ের
পরিবারের
পড়ুয়ারা
কলেজের
ফি
ও
পড়াশোনার
খরচ
সামলাতেই
সমস্যায়
পড়েন।
ফলে
অতিরিক্ত
দক্ষতা
প্রশিক্ষণ
নেওয়া
তাঁদের
পক্ষে
সম্ভব
হয়
না।
এর
জেরে
অনেক
স্নাতক
কম
বেতনের
স্থায়ী
চাকরি
বেছে
নেন,
আবার
অনেকে
উপযুক্ত
সুযোগের
অভাবে
কর্মসংস্থানের
মূল
ধারার
বাইরে
চলে
যান।
নীতি
আয়োগের
রিপোর্ট
অনুযায়ী,
ভারতে
মাত্র
৮.২৫ শতাংশ স্নাতক
তাঁদের
শিক্ষাগত
যোগ্যতার
সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ
কাজে
যুক্ত।
ব্যবহারিক
শিক্ষা
এবং
শিল্পক্ষেত্রের
প্রয়োজন
অনুযায়ী
প্রশিক্ষণের
অভাবেও
যুবকদের
কর্মদক্ষতা
সীমিত
হচ্ছে
বলে
রিপোর্টে
উল্লেখ
করা
হয়েছে।
এই
পরিস্থিতিতে
‘নিট’
যুবক-যুবতী এবং মহিলাদের
জন্য
ভর্তুকিযুক্ত
প্রশিক্ষণ
ও
বিশেষ
আর্থিক
সহায়তার
পরামর্শ
দিয়েছে
নীতি
আয়োগ।
রিপোর্টে
আরও
জানানো
হয়েছে,
২০১৪-১৫ সাল থেকে এখনও পর্যন্ত
৭.৬৭ কোটিরও
বেশি
মানুষকে
প্রশিক্ষণ
দেওয়া
হয়েছে।
বিকশিত
ভারত@২০৪৭-এর লক্ষ্য
পূরণে
নাগরিকদের
ধারাবাহিকভাবে
শেখা
ও
উপার্জনের
সুযোগ
তৈরি
করা
জরুরি
বলেও
রিপোর্টে
উল্লেখ
করা
হয়েছে।
.
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান