Monday, August 10, 2026
বাড়ি জাতীয় ভারত-আসিয়ান সম্পর্ককে নতুন গতি দেওয়ার বার্তা মণিলা থেকে জয়শঙ্করের

ভারত-আসিয়ান সম্পর্ককে নতুন গতি দেওয়ার বার্তা মণিলা থেকে জয়শঙ্করের

ভারত-আসিয়ান সম্পর্ককে নতুন গতি দেওয়ার বার্তা মণিলা থেকে জয়শঙ্করের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি. স.): ফিলিপিন্সের রাজধানী মণিলায় ভারত-আসিয়ান পোস্ট-মিনিস্টেরিয়াল সম্মেলন ২০২৬-এর সহ-সভাপতিত্ব করলেন বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসিয়ানের সমস্ত সদস্য দেশকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন জয়শঙ্কর। ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ভারত-আসিয়ান সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিদেশমন্ত্রী। তিনি জানান, ‘অ্যাক্ট ইস্ট’ নীতির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, ডিজিটাল সংযোগ, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, প্রতিরক্ষা, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে ভারত ও আসিয়ানের মধ্যে সহযোগিতা ক্রমশ বিস্তৃত হচ্ছে।

জয়শঙ্কর বলেন, আগামী দিনে ভারত ও আসিয়ানের সম্পর্ক আরও শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে। এর ফলে বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মণিলায় অনুষ্ঠিত এই বৈঠনকে ভারত ও আসিয়ানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha